0 ITEMS
৳0.00

Return Policy Page

    রিটার্ন পলিসি

    আমরা আমাদের গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যদি আপনি কোনো পণ্য নিয়ে অসন্তুষ্ট হন বা পণ্যটিতে কোনো সমস্যা থাকে, তাহলে আমাদের রিটার্ন পলিসি অনুযায়ী আপনি পণ্য ফেরত বা প্রতিস্থাপনের জন্য আবেদন করতে পারেন।

    রিটার্নের শর্তাবলী:

    1. রিটার্নের সময়সীমা: পণ্য গ্রহণের তারিখ থেকে ৩ কার্যদিবসের মধ্যে রিটার্নের জন্য আবেদন করতে হবে।
    2. পণ্যের অবস্থা: পণ্যটি অবশ্যই অপরিবর্তিত, অব্যবহৃত এবং মূল প্যাকেজিং-এ থাকতে হবে। ট্যাগ এবং লেবেল উঠানো যাবে না।
    3. যেসকল কারনে রিটার্ন কার্যকর হবে:
      • পণ্যটি ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ অবস্থায় পাওয়া গেলে।
      • ভুল পণ্য পাঠানো হলে।
      • পণ্যটি কাস্টমারের প্রত্যাশিত না হলে (নির্দিষ্ট শর্ত প্রযোজ্য)।
    4. রিটার্ন প্রক্রিয়া:
      • রিটার্নের জন্য আবেদন করতে ড্যাশবোর্ড থেকে রিটার্ন রিকোয়েস্ট করুন।
      • রিটার্ন অনুমোদিত হলে, আপনাকে একটি রিটার্ন অথরাইজেশন নম্বর (RAN) প্রদান করা হবে।
      • পণ্যটি সঠিকভাবে প্যাকেট করে এবং অর্ডার/রিটার্ন অথরাইজেশন নম্বর উল্লেখ করে আমাদের ঠিকানায় পাঠান।
    5. রিফান্ড বা প্রতিস্থাপন:
      • রিটার্নকৃত পণ্য হাতে পাওয়ার এবং পরিদর্শনের পর, যদি সব শর্ত পূরণ করা হয়, তাহলে আপনার পেমেন্ট পদ্ধতি অনুযায়ী রিফান্ড বা পণ্য প্রতিস্থাপন করা হবে।
      • রিফান্ড প্রক্রিয়াটি সম্পন্ন হতে ৭-১৪ কার্যদিবস সময় লাগতে পারে (ব্যাংক বা পেমেন্ট গেটওয়ের উপর নির্ভর করে)।
    6. যে পণ্যগুলো রিটার্নযোগ্য নয়:
      • ব্যক্তিগত ব্যবহার্য পণ্য (যেমন: আন্ডারগার্মেন্টস, মেকআপ, কসমেটিক্স ইত্যাদি)।
      • ডিজিটাল পণ্য বা সফটওয়্যার।
      • পণ্যটি যদি ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। 
      • বিশেষ ডিসকাউন্টেড পন্যে।
    7. শিপিং খরচ:
      • যদি পণ্যটি ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য পাঠানো হয়, তাহলে শিপিং খরচ BestKroy বহন করবে।
      • অন্যান্য ক্ষেত্রে, রিটার্ন শিপিং খরচ গ্রাহককে বহন করতে হবে।
    8. কুরিয়ারের কারণে ক্ষতিগ্রস্থ হলে:
      • কুরিয়ারের কারণে পণ্য ক্ষতিগ্রস্থ হলে BestKroy দায়ভার গ্রহণ করবে না। তবে আমরা কুরিয়ার সার্ভিসের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা করব।

    যোগাযোগের তথ্য:

    যদি আপনার কোনো প্রশ্ন বা সমস্যা থাকে, তাহলে আমাদের কাস্টমার সার্ভিসে যোগাযোগ করুন:

    • ইমেইল: info@bestkroy.com
    • ফোন: +8801711-304026
    • ঠিকানা: Ka 38/1, Shahid Abdul Aziz Road, Bashundhara R/A, Dhaka 1229.

Bestkroy.com – Your Trusted Online Shopping Destination in Bangladesh

Shop high-quality products at the best prices! From household essentials to kitchen tools, we offer a seamless shopping experience with fast delivery and great customer service.

BestKroy | Delivering Quality, Earning Trust

Contacts

  • Address

    Ka 27, Shahid Abdul Aziz Road, Bashundhara R/A, Dhaka 1229.

  • Phone

    +8801711-304026

  • Email

    info@bestkroy.com

WhatsApp